1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ রতনপুরে জামায়াতের আয়োজনে শান্তি সমাবেশ ও অফিস উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জ রতনপুরে জামায়াতের আয়োজনে শান্তি সমাবেশ ও অফিস উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭৭ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার জামায়াত ইসলামীর আয়োজনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত ও অফিস উদ্বোধন করেন। মঙ্গলবার ২০ আগষ্ট বিকাল ৪ টার সময় কালীগঞ্জ উপজেলার ১১ নং রতনপুর ইউনিয়নে জামায়াত ইসলামী বাংলাদেশ আয়োজিত শান্তি সমাবেশ মিছিল ও অফিস উদ্বোধন কালে অত্র ইউনিয়নের প্রতিটি সড়ক মোটরবাইক সোডাউন করেন। পরে বিকাল পাঁচটার সময় রতনপুর ইউনিয়নের কদমতলা বাজারে জামায়াত ইসলামী বাংলাদেশ রতনপুর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১নং রতনপুর ইউনিয়নের জামায়াতে আমির মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন সাবেক সফল কেন্দ্রীয় নেতা বাংলাদেশ ছাত্রশিবির জামায়াতে আমির সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি জামায়াতে আমির বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন রতনপুর ইউনিয়নের জামায়াতে সেক্রেটারি মোঃ আবুল বাশার, আরোও উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জামায়াত ইসলামী কর্মীবৃন্দ ও হাজার হাজার মুসলিম জনতা । বক্তারা এসময় বলেন, আজকে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমরা শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ সেটা কখনো হতে দেবনা। বক্তারা বলেন, এদেশে সংখ্যালঘু বা সংখাগুরু বলে কিছু নেই, আমাদের একটিই পরিচয় আর সেটা হলো আমরা বাংলাদেশী। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd