1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ বিষ্ণুপুরে অজ্ঞাতনামা ব্যাক্তির কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জ বিষ্ণুপুরে অজ্ঞাতনামা ব্যাক্তির কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৮৭ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লী থেকে অজ্ঞাতনামা ব্যাক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় বিষ্ণুপুর এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।তদন্ত চলছে কোন হতভাগার কঙ্কাল এনিয়ে। কালিগঞ্জ থানা ও সরেজমিন সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মনিষ দাশের বাগান থেকে পল্ট্রির বর্জ্যের নিচ থেকে মধ্যবয়ষি ব্যাক্তির কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) সকাল ১০টায় বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য পীযূষ কান্তি রায়ের সংবাদে থানার ওসি তদন্ত ইন্সপেক্টর ইদ্রিসুর আলী, উপ পরিদর্শক নকিব পান্নু আহমেদ ও উপ পরিদর্শক শিয়াব উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স সরেজমিন থেকে কঙ্কালটি উদ্ধার করেন।এদিন দুপুরে সরেজমিন পরিদর্শন করেছেন জেলার পিবিআই কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশ।
তবে স্থানীয়দের ধারণা উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মোঃ জমাত আলী গাজীর ছেলে নিখোঁজ ইসমাইল হোসেন গাজীর কঙ্কাল হতে পারে। সাতক্ষীরা কালিগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর আলী বলেন”উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে, মুল রহস্যের খোঁজ বাইর করার চেষ্টা করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd