1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ প্রেসক্লাবে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জ প্রেসক্লাবে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুন প্রজন্মের নেত্রী সুরাইয়া আফরোজ সুমি।সোমবার (০৫ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তব্যে সুমি বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। আমি উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর একমাত্র কন্যা। সেই ছোট থেকেই জনকল্যাণমুখী কাজ করা দেখতে দেখতে বড় আমি হয়েছি এবং নিজেকেও সামিল করতে চাই এই জনপদে জনকল্যাণে।
আমি অসহায় ও দুস্থদের পাশাপাশি নির্যাতিত নিষ্পেষিতদের পাশে থেকে এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই। তাছাড়া আমার স্বামী ব্যবসায়ী এবং একজন সাংবাদিক, সে কারণেই আমিও সাংবাদিক বান্ধব মানুষ। নির্বাচিত হতে পারলে উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডের জনগনের সাথে থাকার পাশাপাশি আপনাদের সুখে দুঃখে আমি পাশে থাকবো। তবে এই কর্মজজ্ঞে আমি আপনাদের পরামর্শ, সমর্থন ও সার্বিক সহযোগীতা কামনা করি। এসময়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সিনিয়র সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ- সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম-সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল।
সাবেক সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য প্রভাসক সেলিম শাহারিয়ার, ডাঃ শেখ শরিফুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী শিক্ষিকা কনিকা রানী সরকার প্রমুখ। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্যসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সূধীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd