
জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ১০ রমজান ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে সুসজ্জিত মনোরম পরিবেশে প্যান্ডেলে প্রায় তিন শতাধিক রোজাদার ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও যুগ্ন সম্পাদক ও ইফতার কমিটির আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: জুয়েল হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবি কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শেখ হোসাইন আহমেদ গোলাম,কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, জামায়াত ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ,জাতীয় পার্টি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, সাংবাদিক ফোরাম কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডক্টর মিজানুর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-মাদ্রাসা কলেজের শিক্ষকবৃন্দ , ব্যবসায়ী সুধিবৃন্দ ও কালিগঞ্জ প্রেসক্লাবসহ জাতীয় সাংবাদিক সংস্থা,উপজেলা রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক সমিতি, সাংবাদিক ফোরাম সহ অন্যান্য সামাজিক, ব্যবসায়িক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য হাফেজ মাওলানা আব্দুল গফুর,ইফতার অনুষ্ঠানে ইফতার কমিটির সদস্যবৃন্দ ও মেহমানদার ক্যাটারিং সার্ভিসের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী সাজানো ও পরিবেশন করা হয়। ইফতার ও নামাজের পরে অতিথিরা কালিগঞ্জ প্রেস ক্লাবে এক চা চক্করে মিলিত হয়।
Leave a Reply