1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ উদীচী সংসদের বাংলা নববর্ষ ১৪২৯ উৎযাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জ উদীচী সংসদের বাংলা নববর্ষ ১৪২৯ উৎযাপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় কালিগঞ্জ উদীচী শাখা সংসদের আয়োজনে শুভ নববর্ষের মঙ্গল শোভাযাত্রা এবং সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ই এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কর্মমর্তার অফিস সংলগ্ন মাঠে বাংলা নববর্ষ ১৪২৯ উৎযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ০৪ আসনের এমপি মহোদয় জনাব জগলুল হায়দার। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সেলিম শাহারীয়ার, সভাপতি, কালিগঞ্জ উদীচী শাখা সংসদ, প্রধান আলোচক কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ। পরে মঙ্গল শোভাযাত্রা অংশ নেন কৃষক, শ্রমিক, তাঁতি, নব-দম্পত্তি,রাজা-রানী,ঘটক সহ নানান সজ্জায় স্কুল শিক্ষার্থীরা, আরো ছিলেন অভিভাবক, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিবৃন্দ তার বর্ষবরন অনুষ্ঠানে সম্মিলিত সংগীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ শাখা সংসদের সংগীত শিল্পীবৃন্দ। পরবতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরন ১৪২৯ নিয়ে মঙ্গল শোভা যাত্রা ও আলোচনা সভায় আলোচক বৃন্দ বাঙ্গালী সংস্কৃতি নিয়ে আলোচনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার চার আসনে মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার খান মিরাজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচক হিসাবে আলোচনা করেন সুশীল সমাজের প্রতিনিধি আইনজীবী এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম,উদীচী শিল্পীগোষ্টীর কালিগঞ্জ সভার সভাপতি জনাব সেলিম শাহারীয়ার, সহ-সভাপতি আশেক মেহেদী, সহ-সভাপতি ও লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ইলা দেবী মল্লিক ।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন অফিসার খান মিরাজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। জনপ্রতিনিধিদের পক্ষ থেকে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করেন। সভায় সভাপতি জনাব খন্দকার রবিউল ইসলাম বাংলাদেশ ও বাঙ্গালী সংস্কৃতি ভিন্নতর রুপ নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন আমরা মিশ্র জাতি ধর্মের অনুসারী আমাদের সংস্কুতিতে আছে ভিন্ন মাত্র এটা আমাদের অলংঙ্কর আমরা যেন সবাই হিংসা বিদ্বেষ না করি সকলে একসাথে নববর্ষ উৎযাপন করি। আগামী দিনগুলো সবার জীবনে বয়ে আনুক শান্তি ও সুখ এই কামনা করে বিশুদ্ধ সংস্কৃতি চর্চা করতে আহবান জানান। আলোচনা সভায় আংশ গ্রহন করেন কবি, সাত্যিক, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd