1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে ৩ সংবাদকর্মীকে লাঞ্ছিত ও ক্যামেরা ছিনতাইয়ের মামলায় বাগদা পুশ নেতা রশিদ,তপু কারাগারে - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে ৩ সংবাদকর্মীকে লাঞ্ছিত ও ক্যামেরা ছিনতাইয়ের মামলায় বাগদা পুশ নেতা রশিদ,তপু কারাগারে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের ছবি ও ভিডিও ধারণ এবং তথ্য সংগ্রহকে কেন্দ্র করে তিন সংবাদকর্মীকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করা, মোবাইল ফোনে ধারণকৃত ছবি ও ভিডিও মুছে ফেলা এবং একটি ডিএসএলআর ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় দুই আসামির জামিন নামঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ বিচারক।
বৃহস্পতিবার (২৩ মে) মামলার ১নং আসামি তপু গাইন (৩৬) ও আব্দুর রশিদ গাজী (৪০) সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদী ‘দৈনিক আমাদের দেশ, দৈনিক আজকের সাতক্ষীরা ও গণ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন জানান, উপজেলার উজিরপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে তপু গাইন এর বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ চলছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারেন। গত ১৯মে তিনি, আরাফাত আলী ও চাম্পাফুল এলাকার সাংবাদিক জিএম বারী ওই বাড়িতে যেয়ে ১০/১২ জন শ্রমিককে ময়দা মিশ্রিত পানিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করা অবস্থায় দেখতে পেয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। কিছুক্ষণের মধ্যে বিষয়টি জানতে পেরে উজিরপুর বাজার এলাকায় তপু গাইন, একই এলাকার নুনু গাজীর ছেলে আব্দুর রশিদ গাজী (৪০), ঘুষুড়ি গ্রামের মালেক গাজীর ছেলে আব্দুস সালাম গাজী (৪২) ও তাদের কয়েকজন সহযোগী তিন সংবাদকর্মীকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করে। এসময় রশিদ গাজীর নেতৃত্বে তপু গাইন ও আব্দুস সালাম সাংবাদিক আরাফাত আলী ও তার কাছে থাকা মোবাইল ফোন, ব্যুম এবং ক্যামেরা কেড়ে নিয়ে অপদ্রব্য পুশের ছবি এবং ভিডিও ডিলিট করে দেয়। এ ঘটনায় সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন বাদী হয়ে তপু গাইন ও রশিদ গাজীসহ ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ: ১৯/০৫/২০২৪ খ্রি.)।
মামলা দায়েরের পর আসামিরা ২৩ মে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে জামিন প্রার্থনা করেন। এ সময় তারা কালিগঞ্জ প্রেসক্লাব নামক একটি সংগঠনের প্যাড ব্যবহার করে কথিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট থেকে সাংবাদিক ও জিএম আব্দুল্লাহ আল মামুন এর বিপক্ষে একটি প্রত্যয়নপত্র নিয়ে বিজ্ঞ আদালতে দাখিল করেন। কিন্তু শুনানী শেষে বিজ্ঞ বিচারক নয়ন বিশ্বাস মামলার এক নম্বর আসামি তপু গাইন ও দুই নম্বর আসামি আব্দুর রশিদ গাজীর জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন।
প্রসঙ্গত, ২০২২ সালের ২০ এপ্রিল চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারে বাগদা চিংড়িতে পুশ সিন্ডিকেটের শক্ত ঘাঁটিতে অভিযান পরিচালনা করেন তৎকালীন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। সেদিন লক্ষাধিক টাকার অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্টের পাশাপাশি পুশ সিন্ডিকেটের অন্যতম হোতা আব্দুর রশিদ গাজীসহ ২ জনকে ১৫ দিনের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর জানতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুশের সাথে জড়িত আব্দুস সালাম, তপু গাইন, খোকাসহ আরও কযেকজন অসাধু মাছ ব্যবসায়ী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd