1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শোখ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শোখ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধি: ২১ আগষ্ট গ্রেনেট হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শোক র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৪ সালে ২১ শে আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্বরণে সোমবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এক শোক র‌্যালী বাহির হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালিগঞ্জ বঙ্গবন্ধু মুরালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভা্পতিত্বে ও সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোটর সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস,এম,জগলুল হায়দার।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, সহ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, যুগ্ম সম্পাদক ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স্বজল মুখার্জী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, মহিলা বিষয়ক সম্পাদিকা ফতেমা আক্তার রিক্তা, ধর্ম বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবু নাহার জেবু, সাধারণ সম্পাদক শিখা রানী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ রাসেল, সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দীন সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ২১ শে আগুষ্ট গ্রেনেড হামলায় কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী আইভি রহমান সহ নিহত ২৪ জনের আত্নার শান্তি কামনা করেন এবং অসুস্থ্য নেতা কর্মীদের সুস্থ্যতা কামনা সহ ঐ হামলায় অভিযুক্তদের দৃষ্টান্ত মুলক শান্তি কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd