1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা বৃহস্পতিবার (২৮নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, যুব উন্নয়ন অফিসার এসএম আকরাম হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা হিসাব রক্ষণ নাজিম উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আল মামুন জুয়েল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার খাইরুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিকুল হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিম, থানার উপপরিদর্শক জাহিদুল আলম, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুজ্জামান রাকিব, সাংবাদিক এসএম আহম্মাদউল্যাহ বাচ্চু প্রমুখ। সভায় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে স্থানীয়ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ এবং এ সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে একটি কমিটি ও কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd