1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম বিনষ্ট - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম বিনষ্ট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম জব্দের পর জনসম্মুখে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজাহার আলী শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের মুনসুর আলীর ছেলে আজিজুল ইসলামের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজাহার আলী জানান, কৃষ্ণনগর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম বিষাক্ত কেমিক্যালের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে বলে জানতে পারি। এর প্রেক্ষিতে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীনকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর বাজার এলাকায ব্যবসায়ী আজিজুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করি।
সেখান থেকে বিষাক্ত কেমিক্যাল দিয়ে কৃত্রিমভাবে পাকানো ৪শ’ কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে পালিয়ে যান অসাধু ব্যবসায়ী আজিজুল ইসলাম। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেমিক্যাল মিশিয়ে পাকানো আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd