1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে বিষপানের ২৫ দিন পর না ফেরার দেশে বৃষ্টি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে বিষপানের ২৫ দিন পর না ফেরার দেশে বৃষ্টি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ: সাতক্ষীরার কালিগঞ্জে বৃষ্টি মন্ডল (১৪) নামে ৮ম শ্রেণির এক ছাত্রী বিষপানের ২৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমিয়েছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামের বিশ^জিৎ মন্ডলের মেয়ে। বৃষ্টি মন্ডল দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
বৃষ্টি মন্ডলের কাকা মহেশ মন্ডল (৫২) জানান, তার ভাতিজি বৃষ্টি মন্ডল গত ৫ জুন বিকেল ৩ টার দিকে মা বাবার উপর অভিমান করে বিষপান করলে তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৯ জুন তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিকভাবে সুস্থ হওয়ায় ১৫ জুন ছাড়পত্র নিয়ে বাড়িতে আনা হয় বৃষ্টি মন্ডলকে।
রাত ৯ টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে স্কয়ার হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুন পৌনে ৭ টার দিকে বৃষ্টি মন্ডল মৃত্যুবরণ করে। লাশ বাড়িতে আনার পর খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক শিহাবুল ইসলাম সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার উপপরিদর্শক শিহাবুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি প্রদান করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd