1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে বন্দকাটি মুজিব কিল্লা নতুন নির্মিত ভবন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে বন্দকাটি মুজিব কিল্লা নতুন নির্মিত ভবন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি নীলকন্ঠপুর গোলঘিয়া নদীর ধারে নতুন নির্মিত ভবন মুজিব কিল্লা”পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। বৃহস্পতিবার (৩০ শে নভেম্বর) বেলা ১১ টায় মুজিব কিল্লার নতুন নির্মিত ভবন পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী তিনি বলেন”উল্লেখ্য,আধুনিক,টেকসই এবং প্রযুক্তি-সহায়ক এসব ভবন দুর্যোগে অসহায় নারী-পুরুষ ও শিশুদের পাশাপাশি তাদের গবাদি পশুপাখির নিরাপদ অবস্থান ও সুরক্ষা নিশ্চিত করবে। শুধু তাই নয়, দুর্যোগ-পরবর্তী সময়ে ভবনে বিভিন্ন সভা-সেমিনার,প্রশিক্ষণ ও সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং মুজিব শতবর্ষে উপকূলীয়”মুজিব কিল্লা” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহারের ফলশ্রুতি বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন” কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান প্রয়াত শেখ রিয়াজ উদ্দীন ও আমার একান্ত প্রচেষ্টায় এই মুজিব কিল্লা উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মিরাজ হোসেন, ইউপি সদস্য খলিল সরদার ,ইউপি সদস্যা লাইলী পারভিন,সাবেক সদস্য বিভাস সরকার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ লস্কার, সহ-সভাপতি মামুনুর রশিদ মিন্টু, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
উপজেলা যুবলীগ নেতা সোহেল সরদার,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক গৌতম মন্ডল,সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন,আব্দুল্লাহ,আইয়ুব আলী, রবিউল ইসলাম প্রমুখ। সাংবাদিকবৃন্দ,গ্রাম পুলিশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd