1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পুকুর থেকে রবিউল ইসলাম (৬৪) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার হয়েছে। শনিবার দিনগত রাত ১১টার দিকে উত্তর কালিগঞ্জের তারালী মোড় সংলগ্ন শানপুকুর থেকে জনতার সহায়তায় লাশ উদ্ধার করে পুলিশ। রবিউল ইসলাম উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মরহুম ইউনুস আলীর ছেলে। নিহতের জামাতা ওমর ফারুক (৪৭) জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তার শ্বশুর তারালী চৌরাস্তার পরিবহন কাউন্টার এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ পর চাল ব্যবসায়ী বরুণ ঘোষের আড়তের সম্মুখে পুকুরের পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে জনতা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি আরও বলেন, তার শ্বশুর বিএনপি করতেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মিথ্যা মামলাসহ জুুলুম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। শ্বশুরের হার্টের সমস্যা ছিল, তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি উদঘাটনের দাবি জানান তিনি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান পুকুর থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd