1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

জি এম রাজু আহমেদ
  • হালনাগাদের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ:  সাতক্ষীরার কালিগঞ্জে হাসিনা খাতুন (৪২) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ মে) উপজেলার ভাড়াশিমলার কুকোডাঙ্গা মোড় এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে কালিগঞ্জ থানার পুলিশ। নিহত নারী ভাড়াশিমলা গ্রামের মরহুম আব্দুল খালেকের মেয়ে।
স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে স্বামীর সাথে ডিভোর্স হয় হাসিনার। সে সময় থেকে হাসিনা খাতুন একমাত্র মেয়েকে নিয়ে ভাড়াশিমলা গ্রামে পিতার বাড়িতে বসবাস করতেন। মেয়ের বিয়ে হওয়ার পর একপর্যায়ে হাসিনা খাতুন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বুধবার সকালে হাসিনা খাতুনের ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়া হলে পুলিশ এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ রায় জানান, বুধবার বেলা ১১ টার দিকে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা হাসিনা খাতুনের শয়ন কক্ষ থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd