1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে চোরাচালান সন্ত্রাস নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

কালিগঞ্জে চোরাচালান সন্ত্রাস নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২৭নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজি টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদরাসার সুপার মো. শফিউল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুজ্জামান রাকিব প্রমুখ।
প্রত্যেক ইউনিয়নে একটি করে আদর্শ গ্রাম গড়ে তোলা, অজ্ঞান পার্টির চুরি ও দস্যুতা প্রতিরোধ, মাদক ও জুয়া বন্ধে ব্যবস্থা গ্রহণ, জলাবদ্ধতা দূরীকরণে মৎস্যঘেরে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ, ট্রলি ডাম্পারসহ অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ সময় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজিবির ক্যাম্প ইনচার্জ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd