1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, স্বামী ও শ্বশুর আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, স্বামী ও শ্বশুর আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে উর্মি খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে । গৃহবধূ উর্মি খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা চৌবাড়িয়া গ্রামের তাজ্জু গাজীর স্ত্রী ও চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামের আলিম খাঁর মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, প্রায় দু’বছর আগে চৌবাড়িয়া এলাকার রমজান আলী গাজীর ছেলে তাজ্জু গাজীর (২৫) সাথে ঘুষুড়ি এলাকার আলিম খাঁর মেয়ে উর্মি খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাজ্জু ও উর্মির সংসারে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিজের শয়নকক্ষ থেকে উর্মির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে উর্মি খাতুনের পিতা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মৃত উর্মির স্বামী তাজ্জু ও শ্বশুর রমজান আলীকে গ্রেফতার করে।
থানার উপ-পরিদর্শক নকীব আহম্মেদ পান্নু জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছ। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আত্মহত্যার প্ররোচনায় নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd