1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের রামনগর ৪ দলীয় রিজিয়া শওকাত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জের রামনগর ৪ দলীয় রিজিয়া শওকাত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: মাদককে না বলুন, ফুটবলকে হ্যাঁ বলুন এই স্লোগানকে সামনে রেখে, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে রামনগর ৪ দলীয় রিজিয়া শওকাত ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। (১৮ আগস্ট) শুক্রবার বিকাল ৪টা থেকে রামনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে রিজিয়া শওকাত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় জাতীয় পার্টির মহিলা সদস্য ও কৃষ্ণনগর (ইউপি) চেয়ারম্যান সাফিয়া পারভীন। তিনি বলেন খেলাধুলা করলে যুব সমাজ বিপথ গামী হয়না।মাদকে জড়িয়ে পড়েনা সুন্দর সমাজ গঠনে যুবকদেরকে খেলাধুলায় মনোযোগী হতে হবে।খেলাধুলা করলে শরীর ও মনের বিকাশ ঘটে। তিনি আরও বলেন,এলাকার সার্বিক উন্নয়নে তিনি সব সময় সহযোগিতা করবেন এব্যাপারে তিনি সকলের সহযোগীতা ও সু-পরামর্শ কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফিফা রিফারী শেখ ইকবাল আলম বাবলু,প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিট অফিসার এ এস আই তারক,ইউপি সদস্য আব্দুল গফফার, নুর হোসেন, কৃষ্ণনগর কিষান মজুর একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জে.কে ফুটবল একাডেমী সভাপতি শেখ সেলিম মাহমুদ,সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,আনিসুর রহমান,সহ রিজিয়া শওকাত প্রমুখ। খেলায় জে.কে ফুটবল একাডেমী ২-১ গোলে রামনগর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলাটি পরিচালনা করেন মুর্শিদ ইলাহী, সহকারী আতা ও আলিমুজ্জামান রিফাত, অফিসিয়াল রবিউল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd