1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়া স্ত্রীকে জবাই করে হত্যা, ঘাতক স্বামী পুলিশের হাতে আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়া স্ত্রীকে জবাই করে হত্যা, ঘাতক স্বামী পুলিশের হাতে আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

কামরুজ্জামান ও আলমগীর হোসেন,কলারোয়া: প্রকাশ্য দিনের বেলায় নাজমা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে তার স্বামী আব্দুল আলিম। মঙ্গলবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রী হত্যার অভিযোগে আলিমকে পুলিশ আটক করেছে।
নিহত গৃহবধু নাজমার ছেলে বাবু সরদার জানায়, সকাল থেকে তার বাবা মায়ের সাথে ঝগড়া করছিল। কি নিয়ে ঝগড়া করছিল সেটি আমি জানি না। সকালে রান্না হয়নি। পরে আমি রুটি কিনে নিয়ে আসি। আব্বুকে বলি, তুমি রুটি খেয়ে কাজে চলে যাও। তখন দাদি আব্বুকে বলেছিল, তুই যদি তোর বউকে না মারিস তবে আগের মতো ভাইপোদের দিয়ে তোকে মার খাওয়াব। পরে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। আম্মু ঘরে শুয়ে ছিল। বাইরে গিয়ে আম্মুকে ফোনে কল দিলে আর ফোন ধরেনি। বাড়িতে ফিরে এসে দেখি, আম্মুকে জবাই করে মেরে ফেলেছে আব্বু। দাদির কথা শুনে আম্মুকে মেরেছে আব্বু।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানান, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪টি কোপ দেয় আলীম। এতে শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আলীম যাত্রীবাহী বাসে চেপে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে কাজিরহাট এলাকা থেকে আব্দুল আলীমকে পুলিশ আটক করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd