1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় শোক দিবসের প্রস্তুতি সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় শোক দিবসের প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইমরান সরদার কলারোয়া: কলারোয়া উপজেলা আওয়ামী লীগের জাতীয শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ আগষ্ট বিকাল ৫টার দিকে কলারোয়া পৌরসদরের বিশ্বাস মার্কেটের আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টো লাল গাইন, সাধারন সম্পাদক শেখ মারুফ হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ আলী গাজী, সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি সদস্য আনারুল ইসলাম, কয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম, লাঙ্গল ঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান এম এ কালাম , সাধারন সম্পাদক ডা.রবিউল ইসলাম, কয়লা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাস্টার আসাদ, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, ইউপি সদস্য মোতাহার হোসেন সুপার, সাজুল ইসলাম, হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছার আলী, অধ্যক্ষ বিল্লাল হোসেন আবির, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক এম এ মান্নান, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য জয়দেব শাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আসাদুজ্জামান শাহাজাদা, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শেখ আসাদুজ্জামান তুহিন, সাবেক ছাত্র লীগ সভাপতি মারুফ আহমেদ জনি, বর্তমান সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারন সম্পাদক মেহেদী হাসান ফাহিম সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আমিনুল ইসলাম লাল্টু বলেন- আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করবো, প্রতিটি ইউনিয়নে কয়টি স্থানে জাতীয় শোক দিবস পালন করা হবে তার তালিকা আগামী সপ্তাহে আপনারা জানিয়ে দিবেন। আমরা সে অনুযায়ী আমরা তালিকা জেলা, কেন্দ্র ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd