1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় রোগীদের সেবা দিতে মহাসিনা মাতৃকল্যাণ ক্লিনিক যাত্রা শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান

কলারোয়ায় রোগীদের সেবা দিতে মহাসিনা মাতৃকল্যাণ ক্লিনিক যাত্রা শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: কলারোয়ায় রোগীদের সেবা দিতে মহাসিনা মাতৃকল্যাণ ক্লিনিক যাত্রা শুরু করেছে। এটি একটি সেবামূলক প্রাইভেট হাসপাতাল। শনিবার (১জুন) বিকালে দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সেবামূলক প্রতিষ্ঠানটির শুভ যাত্রা শুরু হয়। উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ওয়াল্টন প্লাজার দ্বিতীয় তলা এই ক্লিনিকটি। এখানে রয়েছেন-এমবিবিএস, সিএমইউ, সিসিডি, ডিএমইউ, এডিএমইউ ডা: সিরাতুন তাসকিরা বাঁধন। ক্লিনিকটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অধ্যাপক আব্দুর রাজ্জাক, মাওলানা আইয়ুব আলী, অগ্রনি ব্যাংকের ডিজিএম সিরাজুল হক, বাংলাদেশ ব্যাংক খূলনার অতিরিক্ত পরিচালক আমিনুর রহমান, সোনালী ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল ওহাব, কলারোয়া উপজেলার ডক্টর ডিজিটাল ল্যাব ও ডাইগনিষ্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, উপজেলা গ্রাম ডা: কল্যাণ সমিতির সভাপতি ডা: নজরুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানেমহাসিনা মাতৃকল্যাণ ক্লিনিকের পরিচালক ডা: সিরাতুন তাসকিরা বাঁধন বলেন-এই সর্ব প্রথম কলারোয়াতে মহিলা ডাক্তার দ্বারা পরিচালিত চিকিৎসা সেবা দিতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। এখানে অসহায়, প্রতিবন্ধী, ভুমিহীন ও মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেয়া হবে। এখানে সকল প্রকার আল্ট্রাসনোগ্রাফী, ইসিজি,রক্তের সকল প্রকার পরীক্ষা নেবুলাইজেশন, নরমল ডেলিভারী, সিজারিয়ান, অপারেশন সহ সকল প্রকার অপারেশন করা হয়। এছাড়াও গাইনী ও প্রসূতি রোগী এবং মেডিসিন রোগীদের সু-চিকিৎসা প্রদান করা হয়। তিনি আরো বলেন-এখানে গাইনী, মেডিসিন ও ডায়াবেটিস এর উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। তাই সকল প্রকার রোগী এই ক্লিনিক থেকে সেবা নিতে পারেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd