1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় জাতীয় সমবায় দিবস পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় জাতীয় সমবায় দিবস পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ -প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল গফুর, সদ্য অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেশ কুমার দাস স্বাগত বক্তব্য রাখেন। সমবায়ীদের মধ্যে তবিবর রহমান ও মনোয়ারা বেগম বক্তব্য রাখেন। শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে ঝিকরা সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সভাপতি আল আমিন হোসেন, কাজিরহাট স্বপ্ন কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আতাউর রহমান, কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সভাপতি কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম, কাজিরহাট আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও কলারোয়া উপজেলা কেন্দ্রীয সমবায় এসোসিয়েশন লিঃ (বিআরডিবি) এর সভাপতি আব্দুল গফুরকে ক্রেস্ট প্রদান করা হয়। সমবায়ী আবুল কালাম আজাদ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd