1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার আদম ব্যবসায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ার আদম ব্যবসায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

শেখ রাজু রায়হান কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার ওফাপুরে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন করেছে। সোমবার (৬নভেম্বর) দুপুরের দিকে ওফাপুর গ্রামবাসী রাস্তার পার্শ্বে ওই মানববন্ধন করে। এসময় গ্রামবাসী মানববন্ধনে উপজেলার ওফাপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিচার দাবী করেন। তারা বলেন-আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামের অসহায় নারী রেক্সেনা খাতুন, শাহিদা খাতুন, তাসলিমা খাতুন, আনোয়ারা খাতুন, শাহনাজ বেগমসহ তাদের পরিবারের ৭জনের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানী করে আসছে। তার প্রতিবাদে মাববন্ধন করেছে গ্রামবাসী। রেক্সেনা খাতুন, শাহিদা খাতুন, তাসলিমা খাতুন, আনোয়ারা খাতুন, শাহনাজ বেগমের দীর্ঘ ৪৫বছর যাবৎ বসবাস করা জমি হঠাৎ আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সেই জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। বাধা দিতে গেলে সে বিভিন্ন ভাবে হামলা ও মামলা দিয়ে আসছে। এর পর থেকে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কলারোয়া থানায় জিডি, সাতক্ষীরা কোর্টে মামলা সহ বিভিন্ন স্থানে দরখাস্ত দিয়ে ওই ৫ নারী ও গ্রামবাসীদের হয়রানী করে আসছে। এঘটনার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিচার দাবী করেন। একই সাথে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যহারের দাবী করেন তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd