1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাথে অফিসার ইনচার্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাথে অফিসার ইনচার্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া :

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাথে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ এপ্রিল রবিবার রাত ৯ টায় কলারোয়া বাজারস্থ বাজার ব্যবসায়ী সমিতির অফিস কক্ষে অত্র সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আরাফাত হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আলিমুল রহমানের পরিচালনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোঃ রফিকুল ইসলাম ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার ওসি তদন্ত মোঃ তাইজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, আশফাকুর রহমান সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবু,সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, অর্থ বিষয়ক সম্পাদক দীলিপ কুমার অধিকারী চান্দু , দপ্তর সম্পাদক মোঃ হাসান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, প্রচার সম্পাদক আলহাজ্ব শাহজাহান আলী, সহ-প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক আহমেদ, ক্রীড়া সম্পাদক মিয়া ফারুক হোসেন স্বপন, সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ, মামুনুর রশিদ লাল্টু ,শেখ আশরাফুল হোসেন, আনারুল ইসলাম নচু, মেহেদী হাসান, আমজাদ হোসেন, আব্দুল মোমিন, আবুল হোসেন, আব্দুল গফুর মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম, “সুন্দর ব্যবহার বংশের পরিচয় বিধায় আমরা সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব”। ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ না করে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। মানুষের কষ্ট না বাড়ে। সেলুন সহ বাজারে প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙাতে হবে।বাজারে চুরি, ছিনতাই ঠেকাতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা লাগানোর ব্যাপারে নির্দেশনা দেন।

গরু, ছাগল ও বকরীর গোশতের দাম সরকার কর্তৃক নির্ধারিত মূল্য বাস্তবায়ন পূর্বক ডাল, চিনি, ছোলাসহ গার্মেন্টস সামগ্রীর দাম যেন আকাশচুম্বী না হয়, সে ব্যাপারে বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তাগণের সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেছেন। এ ব্যাপারে পুলিশ প্রশাসনও তৎপর থাকবে বলে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন।এর আগে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd