1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়া আমিনুল ইসলাম লাল্টু নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়া আমিনুল ইসলাম লাল্টু নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া : সাতক্ষীরা কলারোয়ায় সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর ও আ.লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ডিসেম্বর) সকাল ১১.৪৫ মিনিটের দিকে কলারোয়া উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে উপজেলার পরিষদের চত্বর থেকে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশুহাট মোড়স্থ ঘুরে উপজেলা কার্যলয়ের সামনে এসে সমাবেশটি শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলার চেয়ারম্যান জনসাধারণের একান্ত প্রিয় ব্যক্তি জেলা আওয়ামী লীগের সদস্য জনাব আমিনুল ইসলাম (লাল্টু), কলারোয়া উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা,কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুল রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স ম মোরশেদ আলী(ভিপি),চন্দন পুর ইউনিয়ন চেয়ারম্যান যুবলীগ নেতা ডালিম হোসেন, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা আতাউর রহমান আতা,কলারোয়া পৌর ছাত্র লীগের সভাপতি সরদার ইমরান, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি টিপু, সাধারণ সম্পাদক ফাইম,শ্রমিক লীগের সভাপতি, সাধারণত সম্পাদক কেরালকাতা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মী উপস্থিত সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগ, যুবলীগ নেতা-কর্মীবৃন্দ। বক্তারা বলেন দেশবিরোধী অপশক্তি জামায়াত, বিএনপি ও তাদের দোসরদের সন্ত্রাস এবং নৈরাজ সৃষ্টির উসকানির প্রতিবাদ জানাতে সকল বঙ্গবন্ধুর সৈনিকদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই।সেই সাথে যেকোনো মুহূর্তে সকলের সবসময়ের জন্য সজাগ থাকার জন্য আহবান প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd