1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার মতের বিরুদ্ধে বিয়ে, কয়েক ঘণ্টা না যেতেই একি করলেন নববধূ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ার মতের বিরুদ্ধে বিয়ে, কয়েক ঘণ্টা না যেতেই একি করলেন নববধূ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বিয়ের কয়েক ঘণ্টা না যেতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নববধূ। মতের বিরুদ্ধে বিয়ে হওয়ায় এমন কাজ করেছেন বলে দাবি করেছেন কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান।
সোমবার কলারোয়া থানার উপ-পরিদর্শক অনীল মুখার্জি বলেন, রোববার রাতে ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হয়। নববধূ রঘুনাথপুর গ্রামের আমির আলীর মেয়ে ঊষা খাতুন (২০)। নববধূর স্বামী হলেন কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে সুমন।
এলাকাবাসী জানান, রোববার দুপুরে ঊষা খাতুনের সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর সুমন তার নববিবাহিতা স্ত্রীকে তার বাবার বাড়ি রেখে নিজের বাড়িতে চলে যান। একই দিন সন্ধ্যায় ঊষার সঙ্গে তার দাদির বাগবিতণ্ডা হয়। এরপর সবার অজান্তে নিজ ঘরে গিয়ে ঊষা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে রাতে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রোববার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার সঠিক কারণ ঊষার স্বজনরা বলতে পারছেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঊষার মতের বিরুদ্ধে বিয়ে হওয়ায় এমন কাজ করেছেন। উভয় পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd