1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ার ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া বাজারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অনুকূলে বিশেষ অনুদানপ্রাপ্ত উদ্যোক্তা হাফিজুর রহমান সুজন এর পরিচালনায় কলারোয়া উপজেলার বেকার ও সুবিধা বঞ্চিত তরুণ ও তরুণীদের বিনামূল্যে ৩ ও ৬ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়েছে। সোনাবাড়িয়া হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ২০ সেপ্টেম্বর ২৩ ইং তারিখে ( বুধবার) সকল ১১ টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হেলাল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলারোয়া উপজেলার সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন – সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক। এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুর রউফ, সোনাবাড়িয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ এম এ করিম। বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা ময়ঈদ্দীন গাজী সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি শাকিলা ইয়াসমিন মেরী ও সহ সভাপতি শামীম,শিক্ষানবিশ ছাত্র ছাত্রী সহ আরো অনেকেই।আলোচনা অনুষ্ঠান শেষে ফিতা কেটে প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। উদ্যোক্তা হাফিজুর রহমান সুজন বলেন ১৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে করে এলাকার বেকারত্ব দূর হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। সকাল ও বিকালে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন আমি হাফিজুর রহমান সুজন ও মাজাহারুল হক মাসুম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd