1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার কেরালকাতায় বিট পুলিশিং এর সমাবেশে-অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ার কেরালকাতায় বিট পুলিশিং এর সমাবেশে-অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতায় বিট পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ডিসেম্বর) বিকেলে কেরালকাতা ইউনিয়ন পরিষদ হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) এর সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার, যুদ্ধকালিন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, সবচেয়ে বড় মাদক কিশোর কিশোরীদের হাতে স্মার্টফোন। গ্রামে গ্রামে খেলার মাঠ কমেগেছে। অভিভাবকদের এখনি তাদের সন্তানদের গাইড করতে হবে। অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে মোবাইল ফোন দেওয়া যাবেনা। তাদের খেলার মাঠে আনতে হবে। তাহলে সমাজ থেকে মাদক ও ইভটিজিং নির্মূল হবে। সকলকে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হবে উল্লেখ করে (সদর সার্কেল) আরও বলেন, আমরা সাতক্ষীরায় সেই ১৩-১৪ সালের মত আর কোনো সহিংসতা দেখতে চায়না। আমরা সকলে একত্রে সাতক্ষীরা কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। মাদক একটি জাতিকে ঘুম পড়িয়ে রাখে। মাদক সকল উন্নয়নের অন্তরায়। কেরালকাতা ইউনিয়নে কোনো মাদক, সন্ত্রাস থাকবেনা। মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এসব বিষয়ে আপনারা পুলিশকে জানান। পুলিশ রাত দিন ২৪ ঘন্টা আপনাদের পাশে রয়েছে। উল্লেখ্য-মাদক, মানব পাচার, চোরাচালান, জঙ্গি, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ কল্পে ৮নং কেরালকাতা ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd