1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ২০ বছর পলাতক থাকা আসামী সাজ্জাতকে গ্রেপ্তার করলো র‌্যাব - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় ২০ বছর পলাতক থাকা আসামী সাজ্জাতকে গ্রেপ্তার করলো র‌্যাব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারো : শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে বিশ বছর ধরে পলাতক আসামি মোঃ সাজ্জাত কবির মজুমদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ২৩ জুলাই ঢাকার বাড্ডার মেরুল এলাকা থেকে র‌্যাব-৩ এর সহায়তায় সাতক্ষীরা ক্যাম্পের র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানায়। র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, গ্রেপ্তারকৃত আসামী মোঃ সাজ্জাত কবির মজুমদার ১৯৯৮ সালে চট্রগ্রাম এর বন্দর এলাকা হতে ১টি শিশুকে অপহরণ করে। একপর্যায় অপহৃত শিশুকে নিয়ে ট্রেনে করে পালিয়ে যাওয়ার সময় চটগ্র্রাম রেলওয়ে পুলিশ অপহৃত শিশু উদ্ধার করে ও অপহরণকারী মোঃ সাজ্জাত কবিরকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে বন্দর থানায় ১৯৯৫ সনের নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইনে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতে মামলার সত্যতা প্রমানিত হওয়ায় বিচারকার্য শেষে আসামী মোঃ সাজ্জাত কবির মজুমদারকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামী উক্ত মামলায় জামিন পাওয়ার পর থেকেই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাম পরিবর্তন করে প্রায় বিশ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে। গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd