1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ডাকাতদলের সাথে পুলিশের সংঘর্ষ: অতিরিক্ত পুলিশ সুপারসহ আহত-৪ আটক-৬ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় ডাকাতদলের সাথে পুলিশের সংঘর্ষ: অতিরিক্ত পুলিশ সুপারসহ আহত-৪ আটক-৬

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটার মোড় নামক এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধাসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় কলারোয়া থানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংএ পুলিশ জানায়, কলারোয়ার কোটার মোড় এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল পরিবহনে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে এমন খবরে পুলিশ সেখানে পৌছালে ডাকাতদল পুলিশের উপস্থিত টের পেয়ে গুলি ছুড়তে থাকলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, এ এস আই আনোয়ার, কনস্টেবল রাজিব আহত হয়। এছাড়া ডাকাতদলের সদস্য মিজান গুরুতর আহত হয়েছে। গোলাগুলির একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজির আলী এলাকার বশির এর পুত্র হুমায়ুন কবির (৩৭), কোতয়ালী থানার মেল্ল্যাপাড়া গ্রামের ফজর আলী উকিলের পুত্র সাইদুল ইসলাম (৬০), ধলামিয়ার পুত্র মিজান (৪৭), শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল ওহাব এর পুত্র আবুল কালাম(৫৫), একই গ্রামের নুর মোহাম্মাদের পুত্র আব্দুল্লাহ, সাতক্ষীরা সদরের মধ্যকাটিয়া গ্রামের শেখ আব্দুল হামিদের পুত্র সাইদুজ্জামান(২৮)।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাইন্ড গুলি এবং দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানান কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন মৃধা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd