1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কপোতাক্ষ তার হারানো যৌবন ফিরে পেতে চলেছে - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কপোতাক্ষ তার হারানো যৌবন ফিরে পেতে চলেছে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ কলারোয়া:  “সতত হে নদ তুমি, পড় মোর মনে। সততা তোমারই কথা ভাবি এ বিরলে—
মহা কবি মাইকেল মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি বিজড়িত এই কপোতাক্ষ নদ। কবি শৈশবে এ নদে স্নান করতেন। এ নদের তীরে খেলা ধুলা করে কবির সময় কেটেছে। যশোর জেলার কেশবপুর উপজেলার সাগর দাঁড়ি গ্রাম এ নদের সাক্ষী হয়ে আছে । এ জন্য ফ্রান্সের ভার্সাইনগরে থেকেও এক মুহুর্তের জন্যে কবি তার শৈশবের এ নদকে ভুলে যাননি। ২০০০ সালের বন্যায় ভারত থেকে উপচে আসা পানিতে এ নদ তার নাব্যতা হারায়। ফলে জোয়ার ভাটা বন্ধ হয়ে যায় অনেক বছর। এক কালের খরস্রোতা এ নদ তার যৌবনকে হারিয়ে ফেলায় এ দেশের অনেক বণিক সম্প্রদায় ব্যবসায়িক ভাবে চরম বিফল হয়। বিনোদনের কেন্দ্রে বিন্দু, ভ্রমনের স্থান সাগর দাঁড়ি অনেক টা পর্যটক শুন্য পল্লীতে রুপান্তরিত হয়।কথিত আছে — কপোতের ন্যায় অক্ষ ( কবুতরের চোখ) এ নদীর। অথচ সেই নদী শুকিয়ে অনেক টা গোচারণ ভূমিতে পরিনত হয়। মানুষ ও গবাদি পশু হেটে এ নদ পার হয়েছে।২০১৬/১৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ড্রেজিং এর কাজ শুরু হয়।ড্রেজিং পূর্ববর্তী সাতক্ষীরা সদরের পাটকেল ঘাটা পর্যন্ত জোয়ারের পানি আসতো।ড্রেজিং পরবর্তী বর্তমানে এ নদের জোয়ার ভাটা মোটামুটি শুরু হয়েছে। কবির ভাষায়
” যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাধে আসি তারে।” থেমে থাকা এ নদ আজ দীর্ঘ বছর পরে অনেক অনেক স্রোতমান।আর তারই পুর্বরুপ আজকের প্রজন্ম উপভোগ করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ এ নদ তার হারানো যৌবন ফিরে পেতে চলেছে। ড্রেজিং এর কাজ ধারাবাহিক ভাবে চলতে থাকলে এ নদ তার পুর্ণ যৌবন ফিরে পাবে বলে দুতীরের মানুষের একান্ত বিশ্বাস।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd