1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কপোতাক্ষের ভাঙ্গনের কারণে পাইকগাছাসহ দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ বিছিন্নের আশংকা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কপোতাক্ষের ভাঙ্গনের কারণে পাইকগাছাসহ দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ বিছিন্নের আশংকা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙ্গনে দরগামহল,রামনাথ পুর সহ ৫ টি গ্রাম প্রায় বিলীন হয়ে গেছে। যেকোন মুহুর্তে দরগামহল ও রামনাথপুর সংলগ্ন পিচের রাস্তা ভেঙ্গে পাইকগাছার সাথে খুলনাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার আশংকা করছে সর্বসাধারণ।
সরজমিনে গেলে সস্থানীয়রা জানান, উপজেলার কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ের দরগামহল,রামনাথপুর, হবিবনগর মালত,আগড়ঘাটা গ্রাম। আগড়ঘটা বাজার দর্গামহল রামনাথপুর কাটাখালী পুজামন্ডব পর্যন্ত কপোতাক্ষ নদে ভাঙ্গন অব্যহত রয়েছে। ইতোমধ্যে হাবিনগর,দরগামহল,ও রামনাথপুর গ্রাম প্রায় সম্পুর্ণ বিলীন হয়ে গেছে। অবসষ্ঠিত নদের ধার দিয়ে থাকা খুলনা-পাইকগাছা প্রধান সড়কের পাশে অস্থায়ী বসবাসকারী ২১ টি পরিবার চরম হুমকির মুখে বলে জানান স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল মজিদ। স্থানীয়রা জানান,যেকোন মুহূর্তে পিচের প্রধান সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে গেলে পাইকগাছাসহ দক্ষিণ অঞ্চলের সড়ক পথে যাতয়ত বন্ধ হয়ে পড়বে এমন আতংকে এলাকাবাসী।
জানা যায়,ইতোমধ্যে বিলীন হয়ে গেছে প্রায় ৫হাজার পরিবার, রামনাথ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অগ্রদুত সংঘ,হমালোপাড়া পুজা মন্ডব, মাজার,বাজারসহ ঐতিহাসিকদর্গামহল জামে মসজিদ। খুলনা-পাইকগাছা প্রধান সড়কের পরিবর্তন ঘটেছে দুবার।
অতি সম্প্রতি স্থানীয় সৈয়দ রুহুল আমিন, রুস্তম আলী গাজী, আব্দুল জব্বার সরদার, শেখ আরিফ হোসেন সাধন বিশ্বাসদের ২৫-৩০টি পরিবারের একাংশ নদীগর্ভে চলে গেছে। বর্তমান তাদের অসহায়ত্বের মধ্যে নির্ঘুম রাত-দিন কাটছে।উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ। সড়ক ও জনপদ বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের নিকট চিঠির মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd