1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলতে হবে ইউএনও দীপংকর দাশ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলতে হবে ইউএনও দীপংকর দাশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৪ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো: অমর একুশে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার সরকারী কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও রাজস্ব অফিস গনপাঠাগারের আয়োজনে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে উপজেলার চৌকস সহকারী কমিশনার, বহুগুণে গুণান্বিত কর্মকর্তা (ভূমি) মোঃ আজাহার আলী’র সভাপতিত্বে প্রতিযোগীতার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ।
তিনি বক্তব্যে বলেন শুধু পাঠ্য বইয়ে নয়, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে সমাজের একজন হিসেবে তৈরী করে পরিবার, সমাজ তথা জাতীর একজন হতে হবে। বিতর্কে অংশগ্রহনের জন্যে আরও বেশি বেশি পড়তে হবে, সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। সু শিক্ষায় শিক্ষিত হতে পারলেই তার ভবিষ্যতে পিছে ফিরে দেখতে হবেনা। সর্বপরি আজকের এ আয়োজন অবশ্যই প্রসংশনীয়। তুমূল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয় ও মিলনী মাধ্যমিক বিদ্যালয়। এ প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে নলতা হাইস্কুল ও বড়শিমলা কারবালা হাইস্কুল। বিচারক মন্ডলী ছিলেন বিশিষ্ট সাহিত্যিক কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপক (অবঃ) গাজী আজিজুর রহমান, অধ্যাপক (অবঃ) শ্যামাপদ দাশ ও উপজেলা কৃষি সম্প্রসালন কর্মকর্তা কৃষিবিদ ওয়াসী উদ্দিন। সহযোগিতায় ছিলেন কালিগঞ্জ রাজস্ব অফিস গনপাঠাগারের সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা ভূমি অফিসের নাজির সরোয়ার হোসেন, গনপাঠাগারের সদস্য আশেক মেহেদী, সুকুমার দাশ বাচ্ছু ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd