1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অপারেশনের ২০ বছর পর পেটে মিললো কাঁচি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

অপারেশনের ২০ বছর পর পেটে মিললো কাঁচি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার রাজা ক্লিনিকে পিত্তথলির পাথর অপারেশন করানোর সময় পেটের মধ্যে কাঁচি রেখেই সেলাই করে দিয়েছিলেন চিকিৎসক। পেটের ব্যথা নিয়ে অসহ্য যন্ত্রণায় সুস্থ হতে পারেননি বাচেনা খাতুন। বছরের পর বছর ছুটেছেন ডাক্তারের কাছে। অবশেষে ২০ বছর পর বাচেনা খাতুনের পেটে মিললো অপারেশনকালে ডাক্তারের রেখে দেওয়া কাঁচি। বাচেনা খাতুন চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের আবদুল হামিদের স্ত্রী। এদিকে, ক্ষতিগ্রস্থ বাচেনা খাতুনকে চিকিৎসা প্রদানসহ ক্ষতিপূরণের দাবি করেছেন স্থানীয়রা।
পরিবারের সদস্যরা জানায়, ২০০২ সালের ২৫ মার্চ পাশ্ববর্তী মেহেরপুরের গাংনীর রাজা ক্লিনিকে পিত্তথলির পাথরের অপারেশন করান বাচেনা খাতুন। অপারেশনের এক সপ্তাহ পর বাচেনা খাতুনকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তারপর থেকেই পেটের তীব্র যন্ত্রণায় বাচেনা খাতুন অসুস্থ হয়ে পড়েন। বাচেনার পেটের যন্ত্রণা বাড়তেই থাকে। পরে ডাক্তারের সঙ্গে দেখা করেও কোনও লাভ হয়নি।
পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য বাচেনা খাতুনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজা নাসিম বাচেনা খাতুনকে এক্স-রে করান। রিপোর্টে বাচেনা খাতুনের পেটের মধ্যে ৫ ইঞ্চি লম্বা একটি কাঁচির সন্ধান মেলে।
এমন খবর গ্রামে ছড়িয়ে পড়লে সকাল থেকেই বাচেনা খাতুনকে দেখতে তার বাড়িতে ভিড় জমায় গ্রামবাসী। বাচেনা খাতুন বলেন, আমি ২০ বছর আগে গাংনীর রাজা ক্লিনিকে পিত্তথলির পাথর অপারেশন করি। কিন্তু আমার পেটের যন্ত্রণা দিন দিন বাড়তেই থাকে। পরে রাজশাহী চিকিৎসা করতে গিয়ে জানতে পারি আমার পেটে কাঁচি আটকে আছে।
চিকিৎসার জন্য আমি ১০ কাঠা জমি বিক্রি করে দিয়েছি। পরে একমাত্র সম্বল দুটি গরুও বিক্রি করেছি। যে ডাক্তাররা আমার অপারেশনের সময় ভুল করেছে আমি ক্ষতিপূরণসহ তাদের বিচার চাই।
বাচেনার স্বামী আব্দুল হামিদ বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমার স্ত্রীকে নিয়ে আমি এখন কী করব জানি না। রাজশাহীতে স্ত্রীর পেটের মধ্যে কাঁচি মিলেছে। যারা আমার স্ত্রীর সঙ্গে এমন করেছে আমি তাদের বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য সুজন আলী বলেন, বাচেনার চিকিৎসার জন্য গ্রামের অনেক মানুষ তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। ডাক্তারের এমন ভুলে বাচেনার জীবন বিপন্ন হতে চলেছে।
রাজা ক্লিনিকের পরিচালক ডা. পারভিয়াস হোসেন রাজা বলেন, আমি ওই অপারেশনের সময় সহকারী হিসেবে ছিলাম। ভুল হতে পারে এটি অনাকাঙ্খিত ভুল। ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার সব দায়িত্ব আমি নিব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd