1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে রূপসা থানাধীন শ্রীফলতলা খুলনা ক্যাম্প পুলিশ।
গত ১৬ এপ্রিল রূপসার আইচগাতী ইউনিয়নের আইচগাতী নবপল্লী এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয় এবং অদ্য আজ ১৭ এপ্রিল ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মোঃ হিমেল হাওলাদার সোহাগ (২৮)।
প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে স্কুলে যাতায়াতকালে গ্রেপ্তারকৃত মোঃ হিমেল হাওলাদার সোহাগ বিভিন্ন সময় ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো।
ভিকটিমের বাবা মা বিষয়টি জানার পর গ্রেপ্তারকৃত হিমেল হাওলাদা সোহাগকে অনুরোধ করে যেন সে ভিকটিমকে আর উত্যক্ত না করে। কিন্ত হিমেল হাওলাদার সোহাগ আরো ক্ষিপ্ত হয়ে গত ৯ এপ্রিল সকালে রূপসা থানাধীন খান মোহাম্মদপুর এলাকা হতে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়।
এই ঘটনায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd