1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৪৯ সংবাদটি পড়া হয়েছে

বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নামে এক প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় অনুমোদিত কাগজপত্র ও নির্ধারিত ডাক্তার না থাকা সহ অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান করাই ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
বুধবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইউসুফ আলী এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া সহ অন্যান্য কর্মকর্তার সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, বেনাপোল সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের কোন কাগজপত্র নেই। অস্বাস্থ্যকর পরিবেশে সকল ধরনের পরীক্ষা-নীরিক্ষা করানো হয়। যে কারনে এই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছি। এই ডায়াগনস্টিক সেন্টারের দুই মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠান চালু করতে হলে প্রয়োজনীয় কগজপত্র সহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারলে কোন বাঁধা থাকবে না বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd