1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সীমান্তে ১৪৬ বোতল ভারতীয় মদসহ ভারতীয় পন্য আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সীমান্তে ১৪৬ বোতল ভারতীয় মদসহ ভারতীয় পন্য আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: শনিবার (২৬ জুলাই ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, পদ্মশাখরা, সুলতানপুর, ভোমরা এবং হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৪৬ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির আভিযানে মজুমদার খাল ও চৌরঙ্গীর মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে দখলের মোড় হতে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, কাকডাঙ্গা বিওপির আভিযানে ভাদিয়ালী হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে ভাদিয়ালী হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে আমবাগান হতে ৩৮ হাজার ৭০০ টাকার ভারতীয় শাড়ি ও আগরবাতি আটক করে। পদ্মশাখরা বিওপির আভিযানে মন্দির মোড় হতে ৬৯ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে।
সুলতানপুর বিওপির আভিযানে সুলতানপুর পাকা রাস্তার এলাকা হতে ৫২ হাজার ৫০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির আভিযানে সবুর পার্কিং এলাকা হতে ৫১ হাজার ৭০০ টাকার ভারতীয় পুরাতন মোবাইল আটক করে। হিজলদী বিওপির আভিযানে শিশুতলা আমবাগান এলাকা হতে ২৮ হাজার টাকার ভারতীয় পুরাতন মোবাইল আটক করে। চান্দুরিয়া বিওপির আভিযানে শিশুতলা আমবাগান এলাকা হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৫ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd