1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশীকে বিজিবি'র কাছে হস্তান্তর করেছে বিএসএফ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশীদের হস্তান্তর করা হয়। ১৪ জন বাংলাদেশীর মধ্যে ৪ জন পুরুষ ও ১০ জন নারীশিশু রয়েছে।
এসময় ভারতীয় আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং বাংলাদেশের কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, ১৪ বাংলাদেশী দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে ছিলেন। বিএসএফ তাদের আটক করে বিজিবির নিকট হস্তান্তর করে। পরবর্তীতে তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে। ১৪ বাংলাদেশীরা হলেন, ঢাকার কামরাগিংর চর থানার মাদ্রাসা গলির বাবু মিয়ার কন্যা মারিয়া আক্তার, সেলিম মিয়ার কন্যা নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের কন্যা রাণী মন্ডল, দেবাশীষ মন্ডলের কন্যা রিয়া মন্ডল,খুলনার কয়ারা উপজেলা নাকসা গ্রামের মৃত আমির গাজীর কন্যা নাছিমা বিবি, রেজাউল সরদারের কন্যা সুমাইয়া খাতুন, মিস রোকাইয়া, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বরাব গ্রামের রহমত আলীর কন্যা সাথী আক্তার, সাতক্ষীরার কালিগঞ্জের পাইগাজী গ্রামের নুর ইসলামের পুত্র জাকির হোসেন, নলতার নুর আলী গাজীর পুত্র এনছাফুল ইসলাম, খুলনার বি ব্লক গ্রিন ল্যান্ড গ্রামের জয়নাল আবেদীনের কন্যা তাসলিমা বেগম, আব্দুর রবের কন্যা ইয়াসমিন, গোপালগঞ্জের তালতালা গ্রামের হারাধনের পুত্র মনিতোষ রায় এবং মিরপুর সেকশন গ্রামের সিরাজের পুত্র নজরুল ইসলাম।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশীকে গ্রহণ করে এবং শনিবার রাতে বিজিবি থানায় জমা দিয়েছে। এসব নাগরিকদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd