1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের টিসি মোহরার সালাউদ্দিনের দৌড়ঝাপ শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের টিসি মোহরার সালাউদ্দিনের দৌড়ঝাপ শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সংবাদ প্রকাশের পরে এবার দৌড়ঝাপ শুরু করেছে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতিবাজ টিসি মোহরার সালাউদ্দিন। যোগদানের পর থেকেই তিনি আলোচনা সমালোচনার খোকার হয়েছেন। তার ব্যবহারে অতিষ্ট রেজিষ্ট্রি অফিসে সেবা নিতে আসা গ্রাহকেরা।
সূত্র জানায়, ‎ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতিবাজ টিসি মোহরার সালাউদ্দিন গত দুই মাস সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে যোগদান করেছেন। যোগদানের দুই মাসের মধ্যেই অফিসজুড়ে চলছে তার অনিয়ম, ঘুষবাণিজ্য ও দালালি সাম্রাজ্যের বিস্তার।
‎সাতক্ষীরার ইসলামকাটিতে থাকা অবস্থাতেই সালাউদ্দিন ছিলেন দুর্নীতির এক “ব্র্যান্ডনেম”। এবার সদর অফিসে বদলি হয়ে এসে তিনি যেন পুরো ঘুঁটি সাজিয়েছেন নতুনভাবে। সরকারি দায়িত্বের পরিবর্তে এখন তার মূল কাজ দালালদের সাথে মিলে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করা। ভুক্তভোগীদের অভিযোগ সালাউদ্দিনের কাছে কাজের কথা বললেই শুরু হয় টাকার খেলা। কেউ নথি জমা দিলে নানা অজুহাতে দিনের পর দিন ঘুরানো হয়। ধুলিহরের ইয়াকুব আলী, কাশেমপুরের মোস্তফা গাজীসহ বহু মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “টাকা না দিলে কাজ হয় না, আর টাকা দিলেও কাজ হয় না শুধু হয় হয়রানি। সালাউদ্দিন অফিসারের নাম করেও নেন ঘুষ।
‎সূত্র আরো জানায়, সালাউদ্দিন অফিস সময়ে প্রায়ই নিজের টেবিল ফাঁকা রেখে দালালদের সঙ্গে বাইরে ঘুরে বেড়ান। সরকারি দায়িত্বে তার কোনো আগ্রহ নেই। সাধারণ মানুষের কষ্টই যেন তার ব্যবসার মূলধন।
‎এ বিষয়ে সালাউদ্দিন তার বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করে বলেন, “সব মিথ্যা প্রচারণা।” তবে সাধারণ মানুষ বলছে উল্টো কথা সালাউদ্দিন আসার পর থেকে সদর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাত্রা আকাশ ছোঁয়া।
নাগরিক নেতারা বলেন, সরকারি কর্মচারিরা নিজেদের রাজা বাদশা ভাবে। দূর্ণীতি তাদের সাথে মিশে গেছে। নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
‎সংশ্লিষ্ট মহল বলছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক তদন্ত শুরু করা না হলে রেজিস্ট্রি অফিসে জনগণের ভোগান্তি আরও বাড়বে, এবং দুর্নীতি নতুন উচ্চতায় পৌঁছাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd