1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের তালপট্টি এলাকা থেকে নিষিদ্ধ জাল, ট্রলার সহ ১৭ জেলে আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের তালপট্টি এলাকা থেকে নিষিদ্ধ জাল, ট্রলার সহ ১৭ জেলে আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

উপকূলীয় প্রতিনিধি: পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবনে পৃথক পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল সহ ১৭ জন জেলেকে আটক করেছে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি ট্রলার ও ৫টি নৌকা জব্দ করে বনকর্মীরা। সোমবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের তালপট্টি সংলগ্ন পানির খাল ও আগুনজালা নামক স্থান হতে মালামাল সহ জেলেদের আটক করে। আটক জেলেরা হলেন- খুলনা জেলার রূপসা থানার রামনগর গ্রামের মশিউর হাওলাদারের ছেলে লিপন হাওলাদার, মৃত আঃ মালেকের ছেলে মোঃ মামুন, মোঃ ইলিয়াসের ছেলে মোঃ খয়রুল আলম, বাগেরহাট জেলার মংলা থানার উলোবুনিয়া গ্রামের আয়ুব আলীর ছেলে মুজাহিদ শেখ, কয়রা থানার সাতহালিয়া গ্রামের মৃত আঃ হালিম শেখের ছেলে সাদ্দাফি হোসেন ডালিম, ফকিহাট জেলার ভাঙন পাড়া থানার দিয়া পাড়া গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে অলি হাওলাদার, রামপাল থানার চামপুর গ্রামের মৃত লিয়াকত আলী শেখের ছেলে মাসুদ শেখ ভেটকামারী গ্রামের খালেক মোল্যার ছেলে মোল্যা, শহিদ শেখের ছেলে রিপন শেখ,সাইফুল মোল্যা, রফিকুল মোল্যা ও বেনাউল নাজিম শেখ, শ্যামনগর উপজেলার টেংরামারী গ্রামের মৃত জাকির শেখের ছেলে টেংরাখালী গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে ছাত্তার গাজী, মৃত মান্দার গাজীর ছেলে আবু মহসিন, পার্শ্বেখালী গ্রামের কওছার আলীর ছেলে শহিদুল ইসলাম, মাওলা বক্স মোড়লের ছেলে মজিদ মোড়ল এবং মোহাম্মাদ আলীর ছেলে ইদ্রিস আলী। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ, কে, এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে অবৈধভাবে ট্রলার নিয়ে মাছ ধরার সময় পৃথক অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত লক্ষাধিক টাকা মূল্যের চরপাটা জাল, ট্রলার ও নৌকা সহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করা হয়। আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd