1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১৩৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু, বরুণ ব্যাণার্জী প্রমুখ। নির্বাহী কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থ কেন্দ্র যৌথ আয়োজনে জাতীয় পর্যায়ে বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ বিষয়ে আলোচনা, জীবন সদস্য অনুমোদন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সংস্কার কাজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বই পড়া প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা থেকে ৩টি গ্রুপে ১০জনকে বাঁছাই করা হবে। তাদেরকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপরে বই পড়া প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে অংশগ্রহণের লক্ষ্যে আমন্ত্রণ জানানো হবে। প্রতিযোগিতার সার্বিক বিষয় পরিচালনা করবে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি। এসময় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd