1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ২২ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় ২২ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় ৩০ ভরি সোনাসহ সাহেব আলী (৪৫) নামে এক চোরাকারাবরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সোনার মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। গতকাল বুধবার (৮ ডিসেম্বর) সাতক্ষীরা সদর থানার কুশখালী ইউনিয়নের ছয়কুরো থেকে তাকে আটক করে ৩৩-বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। সাহেব আলী সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।
বিজিবি জানায়, গতকাল বুধবার বিকালে বৈকারী বিওপি’র টহল কমান্ডার ল্যান্স নায়েক সাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ছয়কুরো থেকে তিনটি সোনার বারসহ (ওজন ৩০ ভরি) সাহেবকে আটক করা হয়। তবে এ সময় সোনা চোরাচালানে জড়িত কুশখালির দিনবন্ধু সরকারের ছেলে সুব্রত কুমার সরকার পালিয়ে যায়। সাহেবকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
৩৩-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ-পিএসসি বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্য জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য। চোরাচালান প্রতিরোধের নিমিত্তে কঠোর নজরদারি এবং আভিযানিক কর্মকান্ড অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd