1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় স্বস্তির বৃষ্টি: কৃষকের দুশ্চিন্তা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় স্বস্তির বৃষ্টি: কৃষকের দুশ্চিন্তা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

ইয়াছিন আলী সাতক্ষীরা সদর প্রতিনিধি: সাতক্ষীরায় দুপুর ১টার দিকে শুরু হয়েছে মৌসুমি বৃষ্টি। হঠাৎ এ বৃষ্টিতে জনজীবনে যেমন স্বস্তি নেমে এসেছে, তেমনি ধান কাটার মৌসুমে কৃষকের কপালে যোগ হয়েছে নতুন দুশ্চিন্তা। সাতক্ষীরা শহরের বাসিন্দা নাজমুল হাসান বলেন, ‘গত কয়েক দিন প্রচণ্ড গরম ছিল। হঠাৎ বৃষ্টি হওয়ায় শহরের পরিবেশটা অনেকটা বদলে গেছে। কিছুটা স্বস্তি পাচ্ছি। বিশেষ করে রাস্তাঘাটে ধুলাবালি কমে গেছে।’
সাতক্ষীরা সদর উপজেলার কৃষক হাবিবুর রহমান বলেন, ‘মাঠে এখনো অনেক ধান কাটা বাকি। যদি বৃষ্টি বেড়ে যায়, তাহলে ধান উঠাতে সমস্যা হবে। তবে যদি সীমিত পরিসরে হয়, তাহলে দ্রুত ধান উঠানোর চেষ্টা করছি।’ এদিকে সাতক্ষীরা আবহাওয়া অফিস জানিয়েছে, জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ‘বৃষ্টি এক সপ্তাহ পর্যন্ত চলতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত সাতক্ষীরায় প্রায় ৩০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। তবে বৃষ্টির কারণে মাঠের ফসল কিছুটা ঝুঁকিতে রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, ‘বৃষ্টিতে ফসলের ক্ষতির সম্ভাবনা খুব বেশি নয়। তবে বৃষ্টি যদি বাড়ে, তাহলে কিছুটা ক্ষতি হতে পারে। আমরা মাঠে সার্বক্ষণিক কাজ করছি এবং কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।’
স্থানীয় কৃষকরা বলছেন, এখন তাদের একমাত্র লক্ষ্য—যত দ্রুত সম্ভব মাঠের ধান ঘরে তোলা। কারণ, প্রকৃতির আচরণ কখন কী হয়, তা বলা মুশকিল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd