1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল বাংলাদেশ সর্ম্পকিত অর্জনসমূহের বহুল প্রচার বিষয়ক কর্মশালা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল বাংলাদেশ সর্ম্পকিত অর্জনসমূহের বহুল প্রচার বিষয়ক কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৪১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং নো মাস্ক, নো সার্ভিস; মাস্ক পরুন, সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইনসমূহ এবং ডিজিটাল বাংলাদেশ সর্ম্পকিত অর্জনসমূহের বহুল প্রচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা সার্কিট হাউস হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসপায়ার টু ইনোভেট (এটুআই)’র সহযোগিতায় ও জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজনে এ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তানজিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমরা হয়তবা এইমুহূর্তে পূর্বের ন্যায় স্বাভাবিক জীবনে ফিরতে পারবোনা, তবে টিকা গ্রহণসহ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে নিউ লাইফে অভ্যস্থ হতে হবে। তিনি মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সকলে প্রতি আহবান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারি অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা, আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাতক্ষীরা সদর। এছাড়া সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি ও সুধিজন অংশগ্রহণ করেন। কর্মশালায় সঠিকভাবে মাস্ক ব্যবহারের নিয়ম এবং জেলাতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা জনগণের মধ্যে কত সংখ্যক মাস্ক বিতরণ করেছেন তা maskhub.corona.gov.bd ওয়েবসাইটে আপলোড করা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd