1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: পণ্যবাহী ট্রাকের চাপায় নাঈম হোসেন নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ২৮ এপ্রিল সকালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাঁকডাঙা গ্রামের মোঃ শহীদুল ইসলামের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে ছাত্র।
কেড়াগাছি গ্রামের শহীদুল ইসলাম জানান, তার ছেলে নাঈম ২০২০ সালে সেনাবাহিনীতে চাকরি পাওয়ার পর রাজশাহীতে চার মাস প্রশিক্ষণ দিয়ে বাড়ি চলে আসে।
বর্তমানে সে সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশুনা করার পাশপাশি সদর সাবরেজিষ্ট্রি অফিসের মোহরার হিসেবে কাজ করতো।
সোমবার সকালে সে কর্মস্থলে আসার উদ্দেশ্যে মটর সাইকেলে বাড়ি থেকে বের হয়। ৮টার দিকে সে আগরদাড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে বাঁশদহাগামি একটি পণ্যভর্তি ট্রাক-যশোর-ট-১১-১৬৫৬ তার মটর সাইকেলটি চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘেষেণা করেন। জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুজ্জামান জানান, সোমবার সকাল ৯টার দিকে নাঈমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd