1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার কাথন্ডার তিনটি স-মিলে টাস্কফোর্সের অভিযান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরার কাথন্ডার তিনটি স-মিলে টাস্কফোর্সের অভিযান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  সাতক্ষীরার কাথন্ডার তিনটি স মিলে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। সোমবার (১৬ জুন ২০২৫) বেলা ১২টায় পরিচালিত উক্ত অভিযানে ৩৮ লক্ষ টাকার কাঠ জব্দ করা হয়। এ সময় স মিলগুলো থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ ইসতিয়াক আহমেদ অপু, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমসহ ১৫ জন বিজিবি সদস্য, জেলা সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদারসহ বন বিভাগের ৩ জন এবং ৫ জন পুলিশ সদস্য।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের পক্ষে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বনবিভাগের অনুমোদনহীন মেসার্স মায়ের দোয়া স-মিল, মেসার্স তামান্না স-মিল এবং মেসার্স দয়া মায়া স-মিলে বিজিবি, বন বিভাগের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপনকৃত ৩টি প্রতিষ্ঠানকে করাত কল বিধিমালা-২০১২ এর ৩(১) বিধি লংঘন ও ১২নং বিধি মোতাবেক স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কল অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩০ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারী করা হয়।
এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে আনুমানিক ৩৮ লক্ষ টাকা মূল্যের প্রায় ৬০০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd