1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরকার দেশে সৌহার্দ্যপূর্ণ সা¤প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর-মেয়র খালেক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সরকার দেশে সৌহার্দ্যপূর্ণ সা¤প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর-মেয়র খালেক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১৮৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরকার দেশে সৌহার্দ্যপূর্ণ সা¤প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের সব ধর্মের মানুষ নির্বিঘে্ন ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। তিনি বলেন, সরকার ইতোমধ্যে দুর্গোৎসব পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ করে যাচ্ছে।
মেয়র (শুক্রবার) বিকালে খুলনার আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অস্বচ্ছল নারীদের মাঝে নতুন বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, করোনা সহনীয় পর্যায়ে আসলেও মাস্ক পরিধানসহ সরকারের নিদের্শনাগুলো মেনে উৎসব পালন করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রতিটি সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।
শ্রীমদ্ভগবগীতা সংঘের সভাপতি প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে মেয়র প্রায় সাড়ে তিনশত অস্বচ্ছল নারীর মাঝে নতুন বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
পরে সিটি মেয়র দৌলতপুর পাবলা গাছতলা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দৌলতপুর ও খানজাহান আলী থানার মন্দিরসমূহের মাঝে এবং পূজাখোলা মন্দির প্রাঙ্গণে খালিশপুর ও সোনাডাঙ্গা থানার মন্দিরসমূহের মাঝে সরকারি অনুদান বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd