1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগর মটরসাইকেল সমিতির মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

শ্যামনগর মটরসাইকেল সমিতির মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯০ সংবাদটি পড়া হয়েছে

শেখ আব্দুর সালাম শ্যামনগর থেকে: সাতক্ষীরা’র শ্যামনগর সদর মটরসাইকেল পরিবহন মালিক সমবায় সমিতির পক্ষ থেকে সকল মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় সহস্রাধীক মানুষের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮ই সেপ্টেম্বর বিকাল ৫.৩০ মিনিটে শ্যামনগর এফএম মার্কেটে,সমিতির সভাপতি মোঃ ছাবের মিস্ত্রির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, সমিতির উপদেষ্টা ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এস এম কামরুল হায়দার নান্টু।এসময় আরো উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন আ’লীগের সাধারণ পতিত পাবন মন্ডল,সাবেক ইউপি সদস্য রামকৃষ্ণ মন্ডল, সমিতির উপদেষ্টা জি এম মমিনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান,উপজেলা অনলাইন নিউজ ক্লাব সভাপতি মারুফ হোসেন মিলন,থানার এস আই খবির হোসেন প্রমুখ। বিভিন্ন ইউনিয়নের মটরসাইকেল সমিতির সভাপতি সম্পাদক ও সদর মটরসাইকেল সমিতির নেতৃবৃন্দ শত শত বিভিন্ন পর্যায়ে শ্রমিকগণ উপস্থিত ছিলেন। সদ্য মৃত্যুবরণ কারী সদস্য মোঃ শাহাজাহান আলী কারিকর সহ সমিতির সকল বিদায় সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ কামরুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd