1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগর কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগর কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ১২টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের অজ্ঞাত স্থান থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। শেখ আব্দুর রহিম শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আবু দাউদের ছেলে। তবে, তার পরিবারের সদস্যদের দাবি, গ্রেফতারের সময় আব্দুর রহিমকে রাস্তার উপর ফেলে বেপরোয়া মারপিট করা হয়। পুলিশের সাথে নির্বাচনে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা চেয়ারম্যানকে মারপিটে অংশ নেয় বলে অভিযোগ করেন চেয়ারম্যানের পরিবার। পুলিশ জানিয়েছে, আব্দুর রহিমকে গ্রেফতারের সময় আব্দুর রহিমের কর্মী সমর্থকদের হামলায় পুলিশ কনস্টেবল রিপন আহত হয়। আহত পুলিশ সদস্য শ্যামনগর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুরশেদ জানান, বহু মামলার আসামি আবদুর রহিমকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। আত্মগোপনে থেকে স¤প্রতি চেয়ারম্যান নির্বাচিত হলেও বুধবার তাকে গ্রেফতার করা গেছে। আইনগত পরবর্তী পদক্ষেপ হিসেবে ১০ মামলায় গ্রেফতার দেখিয়ে আবদুর রহিমকে আদালতে প্রেরণ করা হবে। ঋণখেলাপিসহ বেশ কয়েকটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন বলেও তিনি নিশ্চিত করেন। প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন শেখ আব্দুর রহিম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd