1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগর কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল’র বিরুদ্ধে ধর্ষণ মামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগর কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল’র বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জি.এম রেজাউল করিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভূক্তভোগী এক নারী। বুধবার শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩২/৩০৭ নং মামলা করেন। মামলা সূত্রমতে, গত ১২ জুলাই রাত ৮টার দিকে মানিকখালী গ্রামে মৃত আবুল কালামের পরিত্যাক্ত বাড়িতে রেজাউল করিমের নেতৃত্বে সহযোগীরা ওই নারীকে গণধর্ষণ করে। শ্যামনগর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঐ দিনেই সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন। সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা শেষে ফিরে এসে গত ১৭ জুলাই ভিকটিম শ্যামনগর থানায় এক এজহার আর দাখিল করেন। এজহারে তিনি বলেন, তিনি বিদেশ থেকে বাড়ী ফেরার পথে ঢাকা টু শ্যামনগরের বাসে কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জি এম রেজাউল করিমের সাথে ভিকটিমের পরিচয় হয়। তখন রেজাউল করিম ভিকটিম কে চাকুরী দেয়ার অফার দিয়ে সখ্যতা তৈরী করে। এরপরে বিভিন্ন সময়ে ভিকটিমের সাথে রেজাউল করিমের কথা হয়। ঘটনার দিন চাকুরী দেয়ার ব্যাপারে কথা বলার জন্য ভিকটিমকে মোটর সাইকেলে তুলে নিয়ে গিয়ে মানিকখালী গ্রামের আবুল কালামের পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে গিয়ে রেজাউল করিম সহ কয়েকজন ভিকটিমকে গন ধর্ষন করে।
মামলার অন্যান্য আসামীরা হলেন- কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত ছাকাত মোল্যার ছেলে আবুল হোসেন মোল্যা, হেতালখালী গ্রামে আবুল মিস্ত্রীর ছেলে তাহের গাজী মেন্দিনগর গ্রামে মৃত মোবারক আলীর ছেলে বাবলুর রহমান, শ্রীফলকাটি গ্রামে আব্দুল সরদারের ছেলে ফিরোজ সরদার প্রমুখ। শ্যামনগর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষ্যে আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যহত আছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd