1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

শেখ আব্দুস সালাম, শ্যামনগর উপজেলা প্রতিনিধি: বিএনপি সংগঠিত অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ ৩০ জুলাই (রবিবার) বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা জেসি কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা ৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এস এম জগলুল হায়দার।
শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস,এম,আতাউল হক দোলনের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মাসুদা খানম মেধা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম (বাবু), যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রভাষক ওলিউর রহমান, প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল রানা , কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমশের ঢালী,সাধারন সম্পাদক আবুল হোসেন, মুন্সিগজ্ঞ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল,আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ (বাবু), উপজেলা শ্রমিক লীগের সভাপতি কামরুল হায়দার নান্টু, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল সুমন, আওয়ামীলীগ নেত্রী মিসেস দেলোয়ারা বেগম,রেখা রানী, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব (বাবু), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামূল হক লায়েস, যুবলীগ নেতা ফেরদাউস হায়দার সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক সমর্থক। প্রতিবাদ সমাবেশের পূর্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দারের নেতৃত্বে হাজার হাজার আওয়ামীলীগ সমর্থক প্রতিবাদ মিছিল নিয়ে শ্যামনগর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd