1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফরিদ উদ্দিন শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন ও রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) শ্যামনগর সদর ইউনিয়নের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের পরিচালনা পর্ষদের সভাপতি এসএম কামরুল হায়দার (নান্টু) সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস। ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সমাজসেবক বাবুলাল মন্ডল প্রমুখ। কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এসএমসির সদস্যসহ মোট ২৫ জন উপস্থিত ছিলেন। বিদ্যালয়টিকে একটি মডেল মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা কী স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কী কী কাজ করবেন এবিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ৪টি দলে বিভক্ত হয়ে সবাই তাদের স্বপ্ন উপস্থাপন করেন এবং বাস্তবায়নের জন্য কী কী কাজ করবেন তা তুলে ধরেন। স্বপ্ন বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং অভিভাবকদের বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করে বিদ্যালয়ের স্থায়িত্বশীল মান উন্নয়নে কমিউনিটির সংযোগের জন্য শিক্ষক-অভিভাবক সমাবেশের আয়োজন করবে ভাব বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd